জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৫ আগস্ট ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে ২ হাজার ৯শত ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (৪ আগস্ট, ২০২৫) এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) র্যাব এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম উজ্জ্বল মিয়া (৩৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি দল রায়পুরা থানাধীন আমিরগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি লাল শপিং ব্যাগে লুকানো অবস্থায় ২,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জ্বলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি অপো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি সিম কার্ডও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল মিয়া র্যাবকে জানান, তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কক্সবাজারসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অত্যন্ত কৌশলে এসব ইয়াবা সংগ্রহ করতেন। এরপর তিনি নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে এই নিষিদ্ধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করতেন।
গ্রেপ্তারকৃত উজ্জ্বল মিয়া নরসিংদীর রায়পুরা থানার বোয়ালমারা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
র্যাব-১১ এর সিনিয়র এএসপি জুয়েল রানা (পিপিএম-সেবা) এই অভিযানের নেতৃত্ব দেন।