দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা
৬ অক্টোবর ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে সাংবাদিকদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই।’ এ সময় সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার সকাল থেকে তথ্য সংগ্রহের জন্য বলাকার প্রধান ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাঁদের অনুমতি নেই বলে জানান। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা না করেই তাঁদের ফিরে আসতে হয়।
তবে সাংবাদিকদের প্রবেশে হঠাৎ এই নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়েছে, সে বিষয়ে বিমানের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব বলে মনে করছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।
এ অবস্থায় নিষেধাজ্ঞার কারণ এবং সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের বিষয়ে বিমান কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষা রয়েছে।