রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশির সঙ্গে ভাঙা ইংরেজিতে কথোপকথন, নিজেকে ‘রাষ্ট্রপতি পদপ্রার্থী’ বললেন সিদ্দিক


সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ও ভাইরাল ব্যক্তিত্ব সিদ্দিককে এক বিদেশি নাগরিকের সঙ্গে রাস্তায় ভাঙা ভাঙা ইংরেজিতে কথোপকথন করতে দেখা গেছে।এ সময় তিনি নিজেকে বাংলাদেশের পরিচিত মুখ হিসেবে তুলে ধরার পাশাপাশি মজার ছলে নিজেকে দেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী বলেও পরিচয় দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই এক ব্যতিক্রমী ও হাস্যরসাত্মক ভিডিও নিয়ে আলোচনায় এসেছেন পরিচিত মুখ ‘ভাইরাল সিদ্দিক’।

২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ 

বিদেশির সঙ্গে ভাঙা ইংরেজিতে কথোপকথন, নিজেকে ‘রাষ্ট্রপতি পদপ্রার্থী’ বললেন সিদ্দিক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নানা অদ্ভুত কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে আলোচনায় থাকা পরিচিত মুখ ‘ভাইরাল সিদ্দিক’ এবার এক বিদেশি নাগরিকের মুখোমুখি হয়ে নতুন বিনোদনের খোরাক জোগালেন। সম্প্রতি তার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে এক বিদেশি নাগরিক এবং তার ছোট মেয়ের সঙ্গে রাস্তাঘাটে ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে দেখা গেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, নিজেকে দেশের একজন অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে দাবি করে সিদ্দিক এগিয়ে যান বিদেশি নাগরিক ড্যানিয়েল ও তার মেয়ের দিকে। এরপর নিজের মেধার পরিচয় দিতে ভাঙা ইংরেজিতে ড্যানিয়েলের সঙ্গে কুশল বিনিময় শুরু করেন তিনি। হাত মেলানোর (হ্যান্ডশেক) বিষয়টি নিজেই ড্যানিয়েলকে বুঝিয়ে দেন এবং বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলেন।

কথোপকথনের একপর্যায়ে ড্যানিয়েলের উদ্দেশ্যে সিদ্দিক দাবি করেন যে, তিনি আসন্ন দিনগুলোতে বাংলাদেশের একজন ‘রাষ্ট্রপতি পদপ্রার্থী’। দেশের উন্নয়ন এবং একটি শক্তিশালী অবস্থান গড়ার লক্ষ্যে তিনি ড্যানিয়েল ও তার পরিবারকে নিজের জন্য দোয়া বা প্রার্থনা করার অনুরোধ জানান।

অন্যদিকে, বিদেশি নাগরিক ড্যানিয়েল জানান যে তিনি সবেমাত্র বাংলাদেশে এসেছেন এবং এখানকার মানুষের অতিথিয়তা ও ভালো ব্যবহার দেখে তিনি মুগ্ধ। বাংলাদেশ তার খুব ভালো লেগেছে এবং তিনি পুরো দেশ ঘুরে দেখতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশবাসীরা বরাবরের মতো সিদ্দিকের এমন স্বঘোষিত পদপ্রার্থী ও ভিনদেশী অতিথির সঙ্গে কথোপকথন নিয়ে বেশ হাস্যরস ও মজার প্রতিক্রিয়ায় মেতে উঠেছেন।