মায়ের প্রতি চরম অবহেলা: সেই যুগ্ম সচিব ছেলেকে ওএসডি
৬ জুন ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষের ওপর চাপ কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে মাসে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে কোনো নতুন মূল্য কার্যকর হবে না। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, "বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকারের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে কোনো দাম বাড়বে না, বরং আগের দামই বহাল থাকবে।" সরকারের এই জনবান্ধব সিদ্ধান্তের ফলে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির বিপুল সংখ্যক গ্রাহক সরাসরি উপকৃত হবেন এবং বাড়তি খরচের হাত থেকে রক্ষা পাবেন বলে তিনি জানান।
একই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিগত সরকারের বিভিন্ন নীতি ও অনিয়মের তীব্র সমালোচনা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি মন্তব্য করেন, দুর্নীতি ও মানি লন্ডারিংসহ বিগত সরকারের সময়কার নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, "দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।" তিনি আরও উল্লেখ করেন যে, আগের সরকারগুলো উৎপাদনমুখী নীতির চেয়ে আমদানিনির্ভর নীতিকে বেশি গুরুত্ব দিয়েছিল। যদি শুরু থেকেই উৎপাদনমুখী দূরদর্শী নীতি গ্রহণ করা হতো, তাহলে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটময় পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের নানা পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করা হয়।