বিপিএলে ফিক্সিংয়ের সত্যতা পেল বিসিবি, চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
৮ মে ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামী ২৩ মে শনিবার দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। এছাড়া ২৪ মে রোববারও স্বাভাবিক নিয়মে অফিস কার্যক্রম চলবে।
মূলত এই অতিরিক্ত কার্যদিবসের বিনিময়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ঈদের ছুটি উপভোগ করতে পারবেন।
বৈঠক শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ এই ছুটির ফলে সরকারি কর্মচারীরা পরিবার-পরিজনের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবেন। পাশাপাশি ঈদযাত্রায় বাড়তি চাপ কমানো ও যাতায়াত সহজ করতেই কাজের দিনগুলোর এই সমন্বয় করা হয়েছে। সরকার আরও জানিয়েছে, ছুটি শেষে আগামী ১ জুন থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে সরকারি দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।