মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

হাজারো মানুষের আত্মত্যাগে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে।

৬ মার্চ ২০২৬, ১:০৪ অপরাহ্ণ 

হাজারো মানুষের আত্মত্যাগে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি পাট চাষ বাড়ানোর আহ্বান জানিয়ে কৃষকদের উদ্দেশে বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল পদ্ধতি ব্যবহার করে পাট চাষে আরও মনোযোগী হতে হবে। পাট উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

উদ্যোক্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহারযোগ্য পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। পাশাপাশি স্বল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বিপণনে উদ্যোগ নিতে হবে, যাতে দেশি-বিদেশি বাজারে পাটপণ্যের ব্যবহার আরও বাড়ে।

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সৃজনশীল তরুণ প্রজন্ম স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে শক্তিশালী করতে পারে। একই সঙ্গে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।