মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

হাম প্রতিরোধে সরকারের কাছে জামায়াতের চার দফা দাবি


দেশজুড়ে হাম পরিস্থিতি মোকাবেলায় সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, টিকাদান কর্মসূচির স্থবিরতা ও চিকিৎসা সেবার ঘাটতির কারণে হামে শতাধিক শিশু প্রাণ হারাচ্ছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
হাম প্রতিরোধে সরকারের কাছে জামায়াতের চার দফা দাবি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

হাম প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে- দেশের প্রতিটি অঞ্চলে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শতভাগ টিকাদান নিশ্চিত করা, হামের প্রকোপ বেশি এমন এলাকায় বিশেষ মেডিকেল টিম গঠন, জরুরি ওষুধ ও পুষ্টি সহায়তা প্রদান, সব সরকারি হাসপাতালে পৃথক ওয়ার্ড ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার কার্যক্রম চালানো।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সঠিক সময়ে যথাযথ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ না করা, টিকাদান কর্মসূচির স্থবিরতা এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণে হামে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রশাসনের যেসব সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা দৃশ্যমান নয়। আক্রান্তদের আইসোলেশন ও চিকিৎসা ব্যবস্থাপনাতেও উদাসীনতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিবৃতিতে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীদের হাম আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।