ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমন্ত্রণে শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইফতারে প্রধানমন্ত্রী ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একই টেবিলে বসেন। তাদের সঙ্গে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
ইফতারে দাওয়াত দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজকের এ ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে তিনি আমাদেরকে দেশের মানুষের ভাগ্য ও দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক দান করবেন।”
তিনি আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। “আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে এখানে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘ সময় ধরে জীবন দিয়েছে, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশে বাক-স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ ফিরে এসেছে। এ জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের আহ্বান জানান।
ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মঈন খান, বাংলাদেশ খেলাফতে মজলিস-এর আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরাও ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।