পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা জরিমানা
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
প্রাইভেসি বা গোপনীয়তা নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগের কথা মাথায় রেখে ক্যামেরাবিহীন প্রথম এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চশমা বাজারে নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। বার্ষিক ‘কানেক্ট-২০২৬’ সম্মেলনে উন্মোচিত এই নতুন ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ‘রে-ব্যান মেটা অডিও’।
মেটার হার্ডওয়্যার পার্টনার এসিলর-লুক্সোটিকার সঙ্গে যৌথভাবে তৈরি নতুন এই ক্যামেরাবিহীন চশমার প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৯ মার্কিন ডলার।
স্মার্ট চশমায় ক্যামেরা থাকায় অন্যের অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণের যে আশঙ্কা বা বিতর্ক তৈরি হয়েছিল, তা পুরোপুরি দূর করতেই মেটার এই নতুন পদক্ষেপ।
যা যা থাকছে ক্যামেরাবিহীন চশমায়:
ক্যামেরা না থাকায় এর ভেতরের স্পেস ও ব্যাটারি ব্যাকআপ আরও অপ্টিমাইজ করা সম্ভব হয়েছে।
ডিভাইসটি ২৩টি ভিন্ন রঙ এবং লেন্সের সমন্বয়ে বাজারে পাওয়া যাবে।
এছাড়াও রয়েছে গান ও পডকাস্ট শোনার সুবিধা, স্পষ্ট অডিও কোয়ালিটিতে হ্যান্ডস-ফ্রি ফোন কল করা, রিয়েল-টাইম ভাষা অনুবাদ সুবিধা, মেটার নতুন পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’-এর ব্যাবহারের সুবিধা।
মেটার কানেক্ট সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে যে, তাদের এআই চশমাগুলোতে যুক্ত হচ্ছে নতুন শক্তিশালী পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’। এর মাধ্যমে ব্যবহারকারীরা দৈনন্দিন কাজ আরও সহজে পরিচালনা করতে পারবেন।
তথ্যসূত্র: মেটা অফিশিয়াল ব্লগ, রয়টার্স