বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
১৩ জানুয়ারী ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ এবং ম্যাচ আয়োজনের ভেন্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে মঙ্গলবার বিকেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
আলোচনায় ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবি তাদের পূর্বের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা সংক্রান্ত গুরুতর উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের অনুরোধও আইসিসির কাছে পুনরায় জানানো হয়। অন্যদিকে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও প্রকাশ করা হয়েছে। এমন অবস্থায় বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে বিসিবি বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, নিরাপত্তা ইস্যুতে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং এ বিষয়ে নতুন করে ভাবার সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলেও বৈঠক সূত্রে জানা গেছে।
বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ ভেন্যু নিয়ে এই অচলাবস্থা কীভাবে সমাধান হয়, সে দিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।