চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
১০ জানুয়ারী ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তৎপরতায় নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কায় দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নজর রাখছে ভারত সরকারও।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ক্রিকেট পরিস্থিতি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তার দিকে গভীরভাবে নজর দিচ্ছে দিল্লি। এ বিষয়ে ভারত সরকার নিয়মিতভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে যোগাযোগ রাখছে।
সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হবে, তা ঢাকা চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তবেই নির্ধারণ করবে ভারত সরকার। দিল্লির অবস্থান অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো কিংবা ম্যাচ অন্য কোথাও আয়োজনের সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের নিজস্ব বিষয়। এ ক্ষেত্রে ‘প্রথম এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকাকেই নিতে হবে’ বলে উল্লেখ করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া আরও জানায়, ‘একবার যখন বাংলাদেশের সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করবে বা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তখনই কেবল ভারতীয় কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানাবে। বল এখন তাদের কোর্টে। তারা ভারতে আসতে চায় কি না, সেটি পুরোপুরি তাদের সিদ্ধান্ত।’ এদিকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে কি যাবে না- এই বিষয়টি নিয়ে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে বোঝানো সম্ভব হবে।
সব মিলিয়ে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তা এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।