চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
৬ জানুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
আইপিএলের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি বোর্ডের নির্দেশ মেনেই বাংলাদেশি এই তারকা পেসারকে দলে রাখেনি।
আইপিএল থেকে বাদ পড়ার পর মোস্তাফিজের সামনে নতুন সুযোগ এসেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। টুর্নামেন্টটির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এক পোস্টে মোস্তাফিজকে স্বাগত জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে,
“ব্যাটসম্যানরা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।”
এদিকে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারত সফর নিয়েও উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি দেশটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল পাঠানো নিয়েও অনীহা প্রকাশ করা হয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশে আইপিএলের সব ধরনের খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। সবমিলিয়ে আইপিএল থেকে বাদ পড়লেও পাকিস্তান সুপার লিগে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।