এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৮ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় কোপা বলিভিয়ার একটি ম্যাচে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। ব্লুমিং ও রিয়াল ওরুরোর মধ্যকার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ শেষে উভয় দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে পরিস্থিতি চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মাঠে নামতে হয় এবং শেষ পর্যন্ত টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি শান্ত করা হয়।
ম্যাচটি ২-২ ড্র হলেও প্রথম লেগের ফল অনুযায়ী সেমিফাইনালে ওঠে ব্লুমিং। কিন্তু শেষ বাঁশির পরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি, ঘুষি ও আক্রমণের ঘটনা শুরু হয়। বলিভিয়ান গণমাধ্যম এল পোতোসির প্রতিবেদনে জানা যায়, ওরুরো তারকা সেবাস্তিয়ান জেবায়োস ও সতীর্থ হুলিও ভিলা মারামারিতে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনকি ওরুরো কোচ মার্সেলো রোব্লেদোও সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে যেতে বাধ্য হন।
সরকারি ম্যাচ রিপোর্টে বলা হয়েছে, ব্লুমিংয়ের সাতজন ও ওরুরোর চারজন খেলোয়াড়সহ দুই দলের প্রধান কোচ ও সহকারীদের লাল কার্ড দেখানো হয়েছে—মোট সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ১৭ জনে। ব্লুমিং সেমিফাইনালে উঠলেও মারামারিতে জড়িত অন্তত ছয় খেলোয়াড়কে পুরো টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
বলিভিয়ান ফুটবল ইতিহাসে এটি অন্যতম বিশৃঙ্খল ম্যাচ হিসেবে চিহ্নিত হয়েছে।