রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ফাইনালে সুপার ওভারেও পারল না বাংলাদেশ 'এ'


এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের দেওয়া ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচ টাই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশ ‘এ’ দলের।

২৪ নভেম্বর ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ 

ফাইনালে সুপার ওভারেও পারল না বাংলাদেশ 'এ'
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের দেওয়া ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিশ্চিত হারের মুখ থেকে ম্যাচ টাই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশ ‘এ’ দলের। সুপার ওভারে হেরে আবারও পাকিস্তানের কাছে শিরোপা খোয়াল বাংলাদেশ ‘এ’ দল।

রবিবার দোহার ফাইনালে নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর সমান (১২৫) হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ হয় বাংলাদেশ।

আহমেদ দানিয়ালের করা সুপার ওভারে মাত্র ৬ রানের পুঁজি পায় আকবর আলীর দল। জবাবে পাকিস্তান শাহিনস মাত্র ৪ বলেই জয়ের বন্দরে পৌঁছে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে।


রিপন মন্ডল ও রাকিবুল হাসানদের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২৫ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই ভিতে দাঁড়িয়েও ভেঙে পড়ে জুনিয়র টাইগারদের ব্যাটিং লাইনআপ।

১২৬ রানের লক্ষ্য তাড়ায় যথারীতি আগ্রাসী শুরু করেছিলেন ওপেনার হাবিবুর রহমান সোহান। তাতে প্রথম ধাক্কাটা লাগে আরেক ওপেনার জিসান আলম ব্যক্তিগত ৬ রানে এলবিডব্লিউ হলে। তবুও স্বভাবসুলভ ব্যাটিং বদলাননি সোহান। তবে টানা বিলাসী শট খেলতে যাওয়ার চেষ্টায় মাশুল গুনতে হলো ডানহাতি এই ব্যাটারকে।এরপর ৯০ রানে বাংলাদেশ ৮ উইকেট হারায়। তখনই তাদের হার প্রায় নিশ্চিত হয়ে যায়। তবে রাকিবুল-সাকলাইন-রিপনরা সেই ম্যাচটিকে শেষ পর্যন্ত সুপার ওভারে নিয়ে আশা বাঁচিয়ে রেখেছিলেন।