শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল, বিশ্বকাপ সেমিফাইনালে পদক নিশ্চিত


ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে স্বাগতিকরা নিশ্চিত করেছে পদক।

২২ নভেম্বর ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ 

ইতিহাস গড়ল বাংলাদেশ নারী কাবাডি দল, বিশ্বকাপ সেমিফাইনালে পদক নিশ্চিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রথমার্ধে দুই দলের মধ্যে সমানে সমান লড়াই হয়। স্বাগতিক বাংলাদেশ নারী কাবাডি দল এগিয়ে থাকে ১৪-১২ পয়েন্টে। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের মেয়েদের শক্তিশালী খেলা এবং আক্রমণাত্মক মনোভাবের কাছে থাইল্যান্ডের দলের কোনো পাল্টা দাওয়াই হয় না।

মালেকা পারভীনের নেতৃত্বে দলটি দেখিয়েছে দুর্দান্ত সমন্বয় ও আত্মবিশ্বাস। এ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দলের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার কৃতিত্ব। এর ফলে বাংলাদেশ নিশ্চিত করেছে যে, নারী কাবাডি বিশ্বকাপে দেশের জন্য পদক আনতে সক্ষম হবে।