মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

মিরপুরে শততম টেস্টে সেঞ্চুরি মুশফিকের, লিটনের রানের জাদু


মিরপুরে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি করেন। এরপর লিটন দাস ১৪ মাস পর ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন। মেহেদি মিরাজের সঙ্গে দলের অবিচ্ছিন্ন জুটিতে লাঞ্চ পর্যন্ত ৫ উইকেটে ৩৮৭ রান তুলেছে স্বাগতিকরা।

২০ নভেম্বর ২০২৫, ১:২৮ অপরাহ্ণ 

মিরপুরে শততম টেস্টে সেঞ্চুরি মুশফিকের, লিটনের রানের জাদু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম তার শততম টেস্টে সেঞ্চুরি তুলে নেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারে আইরিশ পেসার জর্ডান নেইলের বলে লেগ স্টাম্পে ঠেলে ১০৬ রানে সাজঘরে ফেরেন মুশফিক। এই ইনিংস তার ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি।

মুশফিকের বিদায়ের পর দলের রানের পাহাড় গড়ছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস, যিনি ১৫৮ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ২টি ছক্কা। লিটন এর আগে সর্বশেষ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন ১৪ মাস আগে, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে।

মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ১২০ ওভারে ৫ উইকেটে ৩৮৭ রান সংগ্রহ করেছে। লিটন ১৬২ বলে ১০৩ এবং মিরাজ ৭৮ বলে ৩০ রানে অপরাজিত। আয়ারল্যান্ডের পক্ষে অ্যান্ডি ম্যাকব্রাইন ৪ ও ম্যাথু হ্যামফ্রিস ১ উইকেট নেন।