বিপিএলে ফিক্সিংয়ের সত্যতা পেল বিসিবি, চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
৭ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব সরকার। বৈধ অনুমতি ছাড়া হজ পালনের উদ্যোগ নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বাংলাদেশের নাগরিকদের সৌদি সরকারের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদিতে বসবাসকারী বিদেশি নাগরিক এবং ভিজিট ভিসাধারীদের মধ্যে যারা দাপ্তরিক অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈধ অনুমতি ছাড়া হজ পালনের উদ্যোগে আটক ব্যক্তিদের সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুণতে হতে পারে। এছাড়া বিদেশি বাসিন্দাদের দেশত্যাগে বাধ্য করা এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত পুনরায় সৌদি আরব-এ প্রবেশ নিষিদ্ধ করার বিধানও রাখা হয়েছে।
শুধু অবৈধ হজযাত্রী নয়, যারা তাদের পরিবহন, আবাসন বা অন্য কোনো ধরনের সহায়তা দেবেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ভিত্তিতে শাস্তির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এছাড়া অবৈধ হজ কার্যক্রমে ব্যবহৃত যানবাহন আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হতে পারে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, শুধুমাত্র দাপ্তরিকভাবে অনুমোদিত হজযাত্রীরাই মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে প্রবেশ করতে পারবেন। এই বিধান সৌদি নাগরিক, বিদেশি বাসিন্দা এবং সব ধরনের ভিসাধারীর জন্য প্রযোজ্য হবে।
সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী, জিলকদ মাসের ১ তারিখ থেকে ১৪ জিলহজ পর্যন্ত বৈধ হজ অনুমতি ছাড়া কোনো ভিজিট ভিসাধারী ব্যক্তি মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল রাখতেই এ কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক, বিদেশি বাসিন্দা এবং সব ধরনের ভিসাধারীদের নতুন বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।