বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
ফুল নিউজ:
পবিত্র রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দেশের বড় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মজুতদার ও পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। ইশরাক জানান, তার নির্বাচিত সংসদীয় আসন থেকেই এই কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজনে তা সারা দেশে বিস্তৃত করা হবে।
তিনি স্পষ্ট করে বলেন, বাজারে কারসাজি বা মজুতদারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে পার পাওয়ার সুযোগ থাকবে না। “কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তার ক্ষমতা ব্যবহার করে কেউ রেহাই পাবেন না। সব মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম,”- পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
নিম্নআয়ের মানুষের খাদ্যনিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “দেশের নিম্নআয়ের মানুষ যদি ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনে ঠিকমতো খেতে না পারে, তবে মজুতদারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ঘোষিত অবস্থান বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ এবং বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।