বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নবনির্বাচিত এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সাংবাদিকদের জানান, বিএনপি আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না।
সালাহউদ্দিন আহমদ যখন এই ঘোষণা দেন, তখন সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এমন ফরম সংবিধানের তৃতীয় তপশিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো।’
পরে দলীয় সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।’
এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থাকবে।