ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা শেষে সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার বলেন, “বাংলাদেশের ইতিহাসে সত্যিই একটি শুভ সকাল আজ, ১৩ ফেব্রুয়ারি। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করেছেন - প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রার্থী, ভোটার, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রধান নির্বাচন কমিশনার ও সব কমিশনারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের একমাত্র অঙ্গীকার ছিল নির্মোহভাবে আইন প্রয়োগ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। “আমাদের চেষ্টা শতভাগ ছিল। আমরা এটিকে কেবল একটি নির্বাচন হিসেবে দেখিনি; বরং একটি পবিত্র আমানত হিসেবে গ্রহণ করেছিলাম,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “জাতি হিসেবে আমাদের মান-সম্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে সক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান- সবকিছুই এই নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল। সুতরাং এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল।”
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, “জনগণ স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনি যা কিছু শঙ্কা বা অশনি সংকেত ছিল- এই অংশগ্রহণের জোয়ারে তা ভেসে গেছে। আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।”