জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
সিলেটে মঙ্গলবার বিকেলে হালকা মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে সংঘটিত এই ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৪।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভূমিকম্পটির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
ভূমিকম্পটি হালকা শ্রেণির হলেও সিলেট নগরী ও আশপাশের এলাকায় স্বল্প সময়ের জন্য কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ভূমিকম্পের পর আতঙ্কিত কিছু মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। কর্তৃপক্ষ ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে।