বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৭ জানুয়ারী ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। ঝড়ের প্রভাবে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ বাসিন্দা। পরিস্থিতির অবনতিতে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া–সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শীতের এই তীব্রতা যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলের নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এসব অঞ্চলে কোথাও কোথাও ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের সরাসরি প্রভাব পড়েছে প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষের ওপর। সম্ভাব্য ঝুঁকির কারণে ১৫ কোটির বেশি মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে, যেখানে পাঁচজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। পাশাপাশি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জরুরি প্রয়োজনে বাসিন্দাদের সহায়তার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস অঙ্গরাজ্য থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।
তুষারঝড়ের কারণে গত রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকম জানিয়েছে, গতকাল সোমবার এ সংখ্যা আরও বাড়তে পারে। পাশাপাশি গতকাল স্থানীয় সময় ভোর চারটা পর্যন্ত টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত অন্তত ৮ লাখ ২০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, গতকাল তুষারঝড়ের বলয়টি উত্তর–পূর্বাঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে সরে যাওয়ার কথা ছিল। তবে একই সঙ্গে আর্কটিক অঞ্চল থেকে নতুন করে ঠান্ডা বাতাস প্রবেশের আশঙ্কা রয়েছে। এতে উত্তর–পূর্বাঞ্চলে আরও ভারী তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। সব মিলিয়ে তীব্র শীত আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।