জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৬ জানুয়ারী ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী আবারও ষড়যন্ত্র শুরু করেছে, যেন নির্বাচন বাধাগ্রস্ত করা যায়। এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ভোটের দিন সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, “১২ তারিখে ইনশাআল্লাহ, যারা মুসলমান ভাই আছেন, তারা তাহাজ্জুদ নামাজ পড়ে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত আদায় করবেন। অন্য ধর্মের ভাই-বোনদের সঙ্গেও নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়াতে পারে।”
ভোট দিয়ে শুধু ফিরে না আসার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “ভোট দিয়ে ওখানেই থাকতে হবে। আপনারা যে ভোট দিলেন, তার হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে।”
হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তিনি বলেন, টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধের পাশাপাশি এলাকার সৌন্দর্যও বৃদ্ধি করা হবে। তিনি আরও বলেন, “আমি আপনাদের সমস্যাগুলো লিখে রেখেছি। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সেগুলোর সমাধান করা হবে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।”
ভোটের পর হাতিয়াবাসীর সঙ্গে সরাসরি দেখা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, “ভোটের পরে আমি আপনাদের দেখতে আসবো। তখন একসঙ্গে বসে কথা বলবো। বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।”
নারীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “মা-বোনেরা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আপনাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।”
নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, “ধানের শীষ তুলে দিলাম শামিমের হাতে। ওকে জয়যুক্ত করে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ, শামিম হবে এই এলাকার উন্নয়নের প্রতীক।”
জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী-৬ আসনের বিএনপি প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা।