জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৩ জানুয়ারী ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের একমাত্র পথ হলো একটি শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ। তিনি বলেন, যারা এই আন্দোলনে চোখ হারিয়েছেন, পঙ্গু হয়েছেন-তাদের প্রত্যাশা যেমন একটি কার্যকর গণতন্ত্র, তেমনি দেশের প্রতিটি মানুষের প্রত্যাশাও একই।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর-মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্র- এই তিনটির বিকল্প নামই বিএনপি। তিনি দাবি করেন, বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার ও স্বার্থের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপিকে বাংলাদেশের পক্ষের শক্তি উল্লেখ করে তিনি বলেন, যারা বিদেশি শক্তির দালালি করেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। আর যারা এখনো বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, জনগণ আর তাদের সুযোগ দেবে না।
সভায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, দেশের সব নীতি ও সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের স্বার্থই সর্বাগ্রে গুরুত্ব পাবে। সেই লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটকেন্দ্রে গিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।