বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৩ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি বাহিনী পরিকল্পিতভাবে ভোটাধিকার হরণে সক্রিয় হয়ে উঠেছে। তারা এনআইডি কার্ড সংগ্রহ করছে, নারীদের কাছ থেকে বিকাশ নম্বর নিচ্ছে এবং প্রবাসীদের ব্যালট পেপার দখলে নিচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, গত ১৫ বছর যারা ভোট ডাকাতি করেছে, তাদের সঙ্গে এদের পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই- দু’পক্ষই একই গোষ্ঠীর।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একজন ষড়যন্ত্র করছে, আরেকজন ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটাধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করবেন এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে পড়বেন, যাতে কেউ ভোট ডাকাতি করতে না পারে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ধানের শীষের সরকার গঠন হলে জনগণের জন্য কাজ করা সম্ভব হবে। তিনি বলেন, “করবো কাজ, গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ।”
নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে তারেক রহমান জানান, অভাবী পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে। কৃষকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।