জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২১ জানুয়ারী ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও কৃত্রিম সংকট ঠেকাতে কানাডা থেকে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পর আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই তেল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডার এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস ইনকরপোরেটেড (উৎস: ব্রাজিল) থেকে তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা।
দুই লিটার পেট বোতলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ধরা হয়েছে ১৩১ টাকা ৪৯ পয়সা। পরিবহন, সংরক্ষণসহ টিসিবির গুদাম পর্যন্ত পৌঁছাতে সব খরচ যোগ করে প্রতি লিটারের দাম দাঁড়াবে ১৬৩ টাকা ৬ পয়সা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল রাখতে জরুরি বিবেচনায় দরপ্রস্তাব আহ্বান করা হলে প্রতিষ্ঠানটি প্রস্তাব দেয়। দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) প্রস্তাবটি যাচাই করে যোগ্য হিসেবে গ্রহণ করে এবং দরাদরির মাধ্যমে চূড়ান্ত সুপারিশ দেয়। এই তেল খোলাবাজারে বর্তমানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে এবং ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হবে। ফলে এতে সরকারের কোনো ভর্তুকির প্রয়োজন হবে না।
এর আগে, গত ৬ জানুয়ারি রমজান সামনে রেখে সংকট মোকাবিলায় থাইল্যান্ডের প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেয় সরকার। ওই ক্রয়ে ব্যয় ধরা হয় ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা। সে ক্ষেত্রে টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটারের দাম পড়বে ১৬২ টাকা ৬৩ পয়সা।