বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২১ জানুয়ারী ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
এফ ও এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মঙ্গলবার (২০ জানুয়ারি) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়, কেবলমাত্র প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা বা পর্যটন উদ্দেশ্যে আবেদন করা বি১/বি২ ভিসা আবেদনকারীদের জন্য ভিসা বন্ড পরিশোধের শর্ত থাকবে। শিক্ষার্থী ভিসা (এফ ও এম) আবেদনকারীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়।
ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্য জানতে আবেদনকারীদের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সোমবার এক ঘোষণায় দূতাবাস জানায়, ২১ জানুয়ারি ২০২৬ থেকে যেসব বাংলাদেশি নাগরিক ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসা পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। তবে ২১ জানুয়ারি ২০২৬-এর আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই নতুন শর্ত প্রযোজ্য হবে না বলেও জানানো হয়।
দূতাবাস আরও সতর্ক করে বলেছে, সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই ভিসা বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না। এছাড়া তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা অননুমোদিত মাধ্যমে অর্থ লেনদেন প্রতারণামূলক হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।