বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
১৯ জানুয়ারী ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
দেশের আকাশে আজ পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সংক্রান্ত বিষয়ে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা যায়, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদের দেখা মেলেনি।
হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে পবিত্র শবে বরাত হিসেবে পরিচিত। এ রাতকে সৌভাগ্যের রাত হিসেবেও আখ্যায়িত করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই মহিমান্বিত রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়া-মোনাজাতে মগ্ন থাকেন। অতীতের গুনাহ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের কল্যাণ ও শান্তি কামনা করেন তারা।
পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরই শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। ফলে শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায় বলে মনে করেন ধর্মীয় আলেমরা।