বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
১৭ জানুয়ারী ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
গণতান্ত্রিক আন্দোলনের সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় এ সভা শুরু হয়।
‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দুই সংগঠনের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও কষ্টের কথা তুলে ধরেন। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো স্মরণ করা এবং ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।