জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১২ জানুয়ারী ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ স্থানান্তর নিয়ে জটিলতা বাড়ছে। রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। তবে টুর্নামেন্ট শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর সম্ভাবনা কম বলেই মনে করছে আইসিসি।
এ অবস্থায় বিকল্প ভেন্যু হিসেবে ভারতের তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে আইসিসি। চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এম চিদাম্বরম স্টেডিয়াম এবং থিরুভানান্থাপুরমের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমানে আটটি পিচ প্রস্তুত থাকায় সেখানে অতিরিক্ত ম্যাচ আয়োজন সম্ভব।
বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো রয়েছে-
৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে,
৯ ফেব্রুয়ারি কলকাতায় ইতালির বিপক্ষে,
১৪ ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে
এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ।
কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ পাওয়ার পর নিরাপত্তা ইস্যু নতুন করে সামনে আসে। এর পরপরই বিসিবি দুই দফায় আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়।
আইসিসি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। তবে লজিস্টিক জটিলতা, টিম মুভমেন্ট এবং সম্প্রচার পরিকল্পনার কারণে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া কঠিন হয়ে দাঁড়াতে পারে। ফলে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।