শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

আপিল শুনানির দ্বিতীয় দিনে ৭০ জনের মধ্যে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে ৭০ জন প্রার্থীর শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৫৮ জনের আপিল মঞ্জুর করে প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে কমিশন।

১১ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ণ 

আপিল শুনানির দ্বিতীয় দিনে ৭০ জনের মধ্যে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে ৭০ জন প্রার্থীর শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানি শেষে ৫৮ জনের আপিল মঞ্জুর করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় শুনানি শেষে নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

ইসির তথ্যমতে, বিভিন্ন কারণে সাতজন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। পাশাপাশি ছয়জন প্রার্থীর আপিল পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং তালিকাভুক্ত প্রার্থীদের জন্য পরবর্তী সময়ে আলাদা সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

এদিকে, শনিবার (১০ জানুয়ারি) বিবেচনাধীন থাকা মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল আজ মঞ্জুর করা হয়েছে। ফলে ওই আসনে তার প্রার্থিতা বহাল থাকলো। এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল এবং দ্বিতীয় দিনে ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন জানায়, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।