জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১০ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের প্রথম দিনের শুনানি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। দিনশেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, প্রথম দিনে মোট ৭০টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৩টি আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, এদিন নামঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনটি গুরুত্বপূর্ণ। শুনানি শেষে নির্বাচন কমিশন ওই আবেদন মঞ্জুর করলে তার প্রার্থিতা বাতিল হয়। পাশাপাশি আরও ১৫টি আপিল নামঞ্জুর হওয়ায় প্রথম দিনের শুনানি শেষে মোট ১৬ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
আপিল গ্রহণের শেষ দিনে অর্থাৎ শুক্রবার একদিনেই ১৭৬টি আপিল জমা পড়ে। বাকি আপিলগুলোর শুনানি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।