শেষ মুহূর্তের গোলে ঘানাকে হারিয়ে শেষ ৩২-এ ক্রোয়েশিয়া
৯ জানুয়ারী ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে এবং সরকার নির্ধারিত মূল্যের বাইরে এসব ওষুধ বিক্রি করা যাবে না।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডা. সায়েদুর রহমান বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের দাম সরকার নির্ধারণ করলে সাধারণ মানুষের জন্য ওষুধ প্রাপ্তিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। এতে ওষুধের বাজারে মূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং ভোক্তারা সরাসরি উপকৃত হবেন।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে পারচেজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) বিবেচনায় রেখে ওষুধ কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করে দাম নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে আন্ডার পেটেন্ট ও আউট অব পেটেন্ট ওষুধের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি নির্ধারণ করা হবে।
এ লক্ষ্যে ইতোমধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই টাস্কফোর্স ওষুধ উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত সব অংশীজনের সঙ্গে আলোচনা করেছে। ভবিষ্যতে এই কাঠামোই ড্রাগ প্রাইস অথরিটি হিসেবে কাজ করবে এবং পর্যায়ক্রমে একটি পূর্ণাঙ্গ কর্তৃপক্ষে রূপ নেবে।
এর ফলে ওষুধ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধ সহজলভ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।