জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৪ জানুয়ারী ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শনিবার বিকেল ৫টার দিকে উড়োজাহাজটি সেখানে অবতরণ করে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটির দরজায় এফবিআইয়ের ইউনিফর্ম পরিহিত কর্মকর্তারা অবস্থান করছিলেন। পরে উড়োজাহাজ থেকে নেমে আসেন নিকোলাস মাদুরো। কারাকাস থেকে তুলে নেওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর তাকে নিউইয়র্কে দেখা যায়। একটি অস্পষ্ট ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দী মাদুরোর পরনে ছিল নীল রঙের একটি জ্যাকেট এবং তার মুখ ঢাকা ছিল। মার্কিন কর্মকর্তারা তাকে উড়োজাহাজের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনেন। এ সময় তাকে ঘিরে ছিলেন এফবিআই ও মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ)-এর সদস্যরা।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে দায়ের করা মামলায় মাদুরোকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানঘাঁটিতে নামার পর তাকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে ডিইএ’র সদর দপ্তরে নিয়ে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তার পরবর্তী গন্তব্য হিসেবে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত একটি কুখ্যাত বন্দিশিবিরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের বন্দীদের রাখার জন্য পরিচিত এই কারাগারটিতে এর আগে পপ তারকা আর কেলি, যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সম্প্রতি র্যাপার শন ‘ডিডি’ কম্বসকে রাখা হয়েছিল। এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলায় ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরার কথা জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার সাত ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে আটক মাদুরোর একটি ছবি প্রকাশ করেন তিনি।
প্রকাশিত ছবিতে দেখা যায়, ছাই রঙের ট্র্যাক স্যুট পরা মাদুরোর চোখ কালো বন্ধনী দিয়ে বাঁধা। তার হাতে একটি পানির বোতল এবং কানে বড় আকারের হেডফোন দেখা যায়। ছবিতে তার স্ত্রীকে দেখা না যাওয়ায় তিনি আটক হয়েছেন কিনা- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: বিবিসি