ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
৩ জানুয়ারী ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমের আগে বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশ জাতীয় দলের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে রিলিজ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
শনিবার বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই-কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক ও পারিপার্শ্বিক ঘটনার প্রেক্ষাপটেই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে। রেকর্ড দামে আইপিএলের নিলামে দল পেলেও এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের এই অভিজ্ঞ পেসারের। বিষয়টি কেকেআর শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে দলের বোলিং আক্রমণে মোস্তাফিজকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
তবে বিসিসিআই সচিব আশ্বস্ত করে বলেন, মোস্তাফিজুর রহমানের পরিবর্তে কেকেআর চাইলে অন্য কোনো খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে। সে ক্ষেত্রে বোর্ড থেকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে আসন্ন আইপিএলে কেকেআরের বোলিং কম্বিনেশনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে এটি মোস্তাফিজুর রহমানের আইপিএল ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি করল।