বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
৩১ ডিসেম্বর ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো শোকার্ত মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ আদায় করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক জানাজায় ইমামতি করেন। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ছুটে আসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রভাবশালী এই নেত্রীকে হারানোর শোক ও বেদনা উপস্থিত জনতার চোখে-মুখে স্পষ্ট হয়ে ওঠে।
জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে।