বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৭ ডিসেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ণ
বরিশালের বানারীপাড়ায় উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাবিনা ইয়াসমিন সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার একজন সদস্য। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের অংশ হিসেবে বানারীপাড়া উপজেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়।
ওসি মজিবুর রহমান আরও বলেন, “আটককৃত সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি পর্যালোচনা শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে আটকের পর তাকে ছাড়িয়ে নিতে স্বজনরা থানায় যোগাযোগ ও তদবিরের চেষ্টা করেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সাবিনা ইয়াসমিনের জামাতা খালিদ মাহমুদ সোহাগ রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত জুলাই অভ্যুত্থান–সংক্রান্ত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি সক্রিয় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত।
সূত্রটি আরও জানায়, সম্প্রতি বরিশালের বিভিন্ন এলাকায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চোরাগোপ্তা মিছিল ও কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে অর্থ জোগানদাতা হিসেবে সাবিনা ইয়াসমিনের নাম উঠে আসে। এর প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে বলে দাবি পুলিশের।
বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।