জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৭ ডিসেম্বর ২০২৫, ১:৩৩ অপরাহ্ণ
ভোটার হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে যান।
নির্বাচন কমিশন ভবনে গিয়ে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের অংশ হিসেবে ফিঙ্গার প্রিন্ট, চোখের আইরিশ স্ক্যান ও স্বাক্ষর (সিগনেচার) প্রদান করেন। এর আগে তিনি ও তার মেয়ে জায়মা রহমান অনলাইনের মাধ্যমে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমান জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে আবেদন করার ৭ ঘণ্টার মধ্যেই এনআইডি প্রদান সম্ভব হবে। কোনো কারণে তা না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।”
উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর দীর্ঘদিন দেশে ফিরতে না পারায় সে সময় তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেননি।
পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে ভোটার তালিকায় নাম লেখান। এর আগে বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের মা খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত হন।
দীর্ঘ সময় পর তারেক রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।