চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসার কর্মসূচি রয়েছে।
শনিবার সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়,
“আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।”
এর আগে গতকাল শুক্রবার দুপুর থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত শাহবাগ মোড়ের শহীদ হাদি চত্বরে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেন। নেতাকর্মীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ঘরে ফিরবেন না।
ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, তারেক রহমানের কবর জিয়ারত কর্মসূচি শেষে দুপুর ১২টার দিকে তারা পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেবেন।
এদিকে সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে। ছাত্রদলের নেতারা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষ্যেই তারা শাহবাগে উপস্থিত হয়েছেন।
শাহবাগ এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক নজরদারি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।