মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
২৬ ডিসেম্বর ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ
দীর্ঘ দেড় যুগ পর বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বেলা পৌনে ৩টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে বনানীর শহীদ জিয়া উদ্যানের সমাধিস্থলের উদ্দেশে রওনা হন। বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা এক আপডেটে এ তথ্য জানানো হয়। আপডেটে বলা হয়, ‘মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ দলীয় সূত্র জানায়, শহীদ জিয়ার মাজার জিয়ারত শেষে তারেক রহমান সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
দীর্ঘদিন পর তারেক রহমানের এ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগ লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীরা এটিকে দলের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন।