বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
ক্রিসমাসের রাতে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝড়ের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে রাজ্যজুড়ে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ হারিয়েছে। ঝড়টি শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু অংশে ১১ ইঞ্চি বা প্রায় ২৭ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর ফলে বহু এলাকা প্লাবিত হয়, গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। বাড়তে থাকা বন্যার পানিতে বিভিন্ন স্থানে যানবাহন আটকে পড়ে। এসব যানবাহন থেকে যাত্রীদের উদ্ধারে জরুরি পরিষেবা বিভাগকে একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করতে হয়েছে।
পরিস্থিতির অবনতির পর ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।
যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, আগামী দিনগুলোতে আরও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এতে ছোট-বড় নদী ও খালে পানির উচ্চতা বিপজ্জনকভাবে বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এই দুর্যোগে প্রাণহানির ঘটনাও ঘটেছে বিভিন্ন এলাকায়। সান ডিয়েগোতে ঝড়ের সময় একটি গাছ ভেঙে পড়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। রেডিং শহরে বন্যার পানিতে গাড়ির ভেতর আটকে পড়া অবস্থায় উদ্ধারকালে ৭৪ বছর বয়সী আরেকজন মারা যান। এছাড়া সোমবার মেনডোসিনো কাউন্টির ম্যাককেরিচার স্টেট পার্কে বড় ঢেউয়ের আঘাতে পাথর থেকে পড়ে সাগরে ভেসে গিয়ে সত্তরোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টির কিছু এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সান ফ্রান্সিসকো বে এলাকায় ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বে এলাকার একটি পর্যবেক্ষণকেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল ছাড়িয়ে গেছে।
এদিকে, লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ছুটির ব্যস্ত সময়ে অপ্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।