মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
২২ ডিসেম্বর ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর সারাদেশ থেকে ঢাকায় আগত দলটির নেতাকর্মী ও সমর্থকদের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এদিন ১০টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনার পাশাপাশি নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোর পক্ষ থেকে নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
যেসব রুটে স্পেশাল ট্রেন চলবে সেগুলো হলো- কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর।
এদিকে স্পেশাল ট্রেন পরিচালনার কারণে স্বল্প দূরত্বের তিনটি ট্রেন- রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী)- ২৫ ডিসেম্বরের যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকবে। এতে করে সংশ্লিষ্ট রুটগুলোর যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ পরিচালনার মাধ্যমে আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আহরণ হবে। এছাড়া এসব ট্রেন ও কোচ ব্যবহারের ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়েছে।