জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৮ ডিসেম্বর ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ডা. জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন এবং চিকিৎসকরা তার সুস্থতা নিয়ে অত্যন্ত আশাবাদী।তিনি বলেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। সার্বক্ষণিক চিকিৎসা তদারকিতে রয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
ডা. জাহিদ হোসেন আরও জানান, বেগম জিয়ার পরিবারের সদস্যরা নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন। তবে তিনি বর্তমানে সিসিইউতে থাকায় সরাসরি পাশে থাকার সুযোগ নেই। এ সময় তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।উল্লেখ্য, চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বেচ্ছায় অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। ওই দিন তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেলেও পরদিন তার শ্বাসকষ্টের জটিলতা প্রকট হয়ে ওঠে।পরবর্তীতে ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, সংক্রমণ ছড়িয়ে পড়ে তার হৃদযন্ত্র ও ফুসফুসে। অবস্থার অবনতি ঘটলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।