জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৭ ডিসেম্বর ২০২৫, ৯:০২ অপরাহ্ণ
বাংলাদেশে ভূমি সংক্রান্ত বিরোধ ও জটিলতা দীর্ঘদিনের একটি বড় সমস্যা। অনেক ক্ষেত্রে দেখা যায়, জমির মূল দলিল হারিয়ে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া কিংবা পারিবারিক বিরোধের কারণে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলার মতো ঘটনা ঘটে। ফলে প্রকৃত মালিক হয়েও অনেকে নিজেদের জমির অধিকার নিয়ে দুশ্চিন্তায় ভোগেন।
তবে আইন বিশেষজ্ঞদের মতে, এখন আর শুধুমাত্র দলিলই জমির মালিকানার একমাত্র প্রমাণ নয়। সুপ্রিম কোর্টের একাধিক রায় ও বর্তমান ভূমি ব্যবস্থাপনা আইনের আলোকে, দলিল না থাকলেও নির্দিষ্ট কিছু নথিপত্র ও বাস্তব দখলের প্রমাণ উপস্থাপন করতে পারলে আইনত জমির মালিকানা দাবি করা যায়।
জমির মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় ৫টি মূল নথি
১. খতিয়ান (সিএস, এসএ, আরএস, বিএস):
সরকার পরিচালিত বিভিন্ন জরিপ অনুযায়ী প্রস্তুতকৃত খতিয়ান জমির ঐতিহাসিক মালিকানার সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। এতে দাগ নম্বর, জমির পরিমাণ, সীমানা, মালিকের নাম ও খাজনার তথ্য উল্লেখ থাকে।
২. নামজারি বা খারিজ (মিউটেশন রেকর্ড):
ক্রয় বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি নিজের নামে নামজারি করা হলে সরকারি রেকর্ডে মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া যায়। এটি মালিকানা দাবির অন্যতম শক্তিশালী প্রমাণ।
৩. ভোগদখলের প্রমাণ:
দীর্ঘদিন ধরে জমি চাষ করা, বসবাস করা বা ব্যবহার করার প্রমাণ থাকলে তা আইনগতভাবে দখলের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। একে প্রকৃত, গঠনমূলক বা যৌথ দখল বলা হয়।
৪. খাজনার রশিদ (ট্যাক্স রিসিপ):
নিয়মিত ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের রশিদ মালিকানার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধ ও রশিদ সংগ্রহের সুবিধাও রয়েছে।
৫. ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিপ):
নামজারির ভিত্তিতে প্রাপ্ত ডিসিআর জমির সরকারি রেকর্ডে মালিকানা পরিবর্তনের বৈধ দলিল হিসেবে বিবেচিত হয়, এমনকি মূল দলিল না থাকলেও।
বংশগত জমি ও বণ্টন সংক্রান্ত বিষয়
পরিবারে জমির আনুষ্ঠানিক বণ্টন না হলেও, পূর্বপুরুষের দখলে থাকা জমিতে সকল উত্তরাধিকারীর আইনগত অধিকার থাকে। রেকর্ড একাধিক ভাইয়ের নামে থাকলেও অন্য ভাই-বোনেরা বাটোয়ারা মামলা দায়ের করে নিজেদের বৈধ অংশ আদায় করতে পারেন।
যে অতিরিক্ত নথি ও হলফনামা প্রয়োজন হতে পারে
জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট
নাম সংশোধনের হলফনামা
ধর্ম পরিবর্তন সংক্রান্ত হলফনামা
বিবাহ বা তালাক সংক্রান্ত হলফনামা
কোড ম্যারেজ বা যৌথ বিবাহের হলফনামা
আইনজ্ঞদের মতে, এসব হলফনামা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নেওয়া জরুরি।
আইনি পরামর্শ নেওয়ার গুরুত্ব
ভূমি সংক্রান্ত যেকোনো বিষয়ে ভুল সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে। তাই জমির মালিকানা নিয়ে সন্দেহ বা বিরোধ দেখা দিলে দ্রুত ভূমি অফিস, সহকারী কমিশনার (ভূমি) বা অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।