জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৫ ডিসেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন অতিথির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বঙ্গভবন সংলগ্ন এলাকায় যান চলাচল সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করবেন।
অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আগামীকাল ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলরত যানবাহনের চালক ও ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী-
আহাদ বক্স (গুলিস্তান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
মতিঝিল অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
মতিঝিল পার্ক রোডের উত্তর দিক থেকে ইত্তেফাক মোড় অভিমুখে যান চলাচল বন্ধ থাকবে।
শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা, ইউবিএল ও প্রেসক্লাব হয়ে (আসা-যাওয়া) চলাচল করবে অথবা অন্য সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহার করবে।
দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
এছাড়া জিরো পয়েন্ট থেকে রাজউক অভিমুখে স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
অনুষ্ঠান চলাকালীন যান চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে ডিএমপি সর্বসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।