এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১৩ ডিসেম্বর ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারাদেশ তাঁর জন্য দোয়া করছে উল্লেখ করে তিনি বলেন, হাদির শারীরিক অবস্থার প্রয়োজন অনুযায়ী যদি দেশের বাইরে চিকিৎসার দরকার হয়, সরকার সেখানেই চিকিৎসার ব্যবস্থা করবে।
ওসমান হাদির বোন মাসুমা বলেন, ছোটবেলা থেকেই হাদি দেশকে মনেপ্রাণে ভালোবাসত এবং সে ছিল একজন বিপ্লবী মানসিকতার মানুষ। বিদ্রোহী কবিতা ছিল তার প্রিয়, সে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসত। তিনি আরও জানান, হাদির একটি ১০ মাসের সন্তান রয়েছে এবং পরিবারে সে ছিল মেরুদণ্ডস্বরূপ। তাঁর ভাষায়, “হাদির অনেক কাজ বাকি, ওকে বেঁচে থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার- যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে। তা না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।”অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, ৫ আগস্টের পর অনেকেই বাড়ি ফিরে গেলেও ওসমান হাদি ফিরে যায়নি। সে জুলাই বিপ্লবকে ধারণ করত এবং দিনরাত সেই বিপ্লবের জন্য কাজ করত। তিনি আরও বলেন, “যে ব্যক্তি গুলি করেছে, সে আগে একটি মামলায় গ্রেপ্তার হয়েছিল বলে আমরা শুনেছি। কোন প্রক্রিয়ায় সে জামিন পেয়েছে, তা তদন্ত করা প্রয়োজন।”
এসময় ইনকিলাব মঞ্চের নেতা ফাতিমা তাসনিম জুমা জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এমন নৃশংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।