এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
১২ ডিসেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।
ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, “আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ- কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র সম্বল।” তিনি আরও বলেন, “আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নই, আমি গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”
এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৫টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন দুই ছাত্র প্রতিনিধি- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।তার নির্বাচন অংশগ্রহণের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখা বাকি- ঢাকা-১০ আসনে স্বতন্ত্র হিসেবে তিনি কতটা জনসমর্থন আদায় করতে পারেন।