ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
১১ ডিসেম্বর ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর মন্ত্রিপরিষদ বিভাগ নতুনভাবে দায়িত্ব পুনর্বণ্টন করেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দফতর থেকে নির্দেশনা জারি হলে পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী,
সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।ড. আসিফ নজরুল দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও তার অধীনে থাকবে।আদিলুর রহমান খান দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি)। একই সঙ্গে তিনি শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়–এর দায়িত্বেও থাকবেন।
এই পুনর্বণ্টনের ফলে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক কাঠামোতে নতুন ভারসাম্য তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় একাধিক দায়িত্বে থাকা উপদেষ্টাদের অধীনে আনা হয়েছে, যেন চলমান রূপান্তরকালীন সময়ে প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন থাকে।