জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
৯ ডিসেম্বর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলোর প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে মতপার্থক্য সত্ত্বেও চব্বিশের গণঅভ্যুত্থানে যে ত্যাগ রয়েছে, তা যেন ব্যর্থ না হয়- সেজন্য রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি। “গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করতে হবে,”- উল্লেখ করে তিনি বলেন, জাতীয় অর্জনের ধারাবাহিকতা রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে ফখরুল বলেন, দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি। তিনি জানান, লেখক ও চিন্তাবিদ ড. মাহবুব উল্লাহ বিএনপির ঘোষিত ভিশন-২০৩০ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রগঠনের ওই রূপরেখার মূল কাঠামো নির্ধারণের দায়িত্বে ছিলেন মাহবুব উল্লাহ এবং পুরো প্রক্রিয়ায় তার অবদান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থানের অর্জন এবং ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের নীতিমালা নিয়ে বক্তারা বিভিন্ন দিক তুলে ধরেন।