ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
৮ ডিসেম্বর ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। আগামী বুধবার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করবেন-এ তথ্য জানিয়ে নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে, সেদিনই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।
সোমবার (৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, তফসিল উপলক্ষে সিইসির ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এতথ্যে বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড ও প্রচার করা যায়।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, আগামী ১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। এদিন সিইসিসহ পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবে। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ইসি কর্মকর্তারা জানান, ভাষণটি রেকর্ডের পরপরই প্রচার করা হতে পারে। এতে তফসিল ঘোষণার প্রক্রিয়া আরও দ্রুত হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।
এদিকে রাজনৈতিক অঙ্গনেও তফসিল ঘোষণার সম্ভাবনাকে কেন্দ্র করে সরব আলোচনা চলছে। নির্বাচন-পূর্ব প্রস্তুতি ও প্রার্থীদের মনোনয়নকে ঘিরে দলগুলো ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে।